৯০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

2 drug dealers arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৫ নভেম্বর ২০২৫ ১২:৪৩ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৫ নভেম্বর ২০২৫ ১২:৪৩ অপরাহ্ন
৯০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
৯০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মাদকের স্বর্গরাজ্য যেন কক্সবাজার। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতার পরও মাদক ও কারবারি ধরা কিছুতেই বন্ধ হচ্ছে না। এবার ৯০,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব -১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৫ নভেম্বর সকালে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র‌্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখা হতে প্রাপ্ত তথ্যে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড  মিঠাপানির ছড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচারে খবরে অভিযান চালায়। পরিচালিত অভিযানে এসব ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হল উল্লেখিত এলাকার আবদুর রহিমের পুত্র আব্দুল্লাহ (২৭) ও ছৈয়দ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম।