যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি করলে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক ২৫ নভেম্বর ২০২৫ ০৯:১৭ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৫ নভেম্বর ২০২৫ ০৯:১৭ অপরাহ্ন
যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি করলে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা
....সংগৃহীত ছবি

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি বা অন্য কোনো অবৈধ উপায় অবলম্বন করলে শাস্তি হিসেবে তার ওপর ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে দেশটি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

জাল ভিসা বন্ধ করতে যুক্তরাজ্যের কঠোর অবস্থানের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শুধুমাত্র সরকারি চ্যানেল ব্যবহার করে বৈধ ভিসা নেওয়ার জন্য যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন সারাহ কুক।

ভিসা জালিয়াতির চেষ্টা করলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেন ব্রিটিশ হাইকমিশনার।

সূত্রঃ বাংলা নিউজ 24