নাতনীর আজকের রান্না বেগুনের রেসিপি
বাঙালি চিরাচরিত স্বাদ থেকে একদম আলাদা বেগুনের কিছু রেসিপি। প্রতিটি রেসিপি আমার বানিয়ে দেখা, খেতে এককথায় অপূর্ব!আর যদি তা হয় নাতনীর হাতের রান্না।
★বেগুন পরিচিতি:-
বেগুনের কিছু আধুনিক এবং ভিন্ন রেসিপি:
বেগুনের বেকড/ব্রয়েলড/এয়ার ফ্রাইয়ার: বেগুন কুচি করে লবণ দিয়ে মাখিয়ে ওভেনে বা এয়ার ফ্রায়ারে বেক বা ব্রয়েল করা যেতে পারে। এটি একটি স্বাস্থ্যকর এবং সহজ পদ্ধতি।
জাপানি বেগুন: এই ধরনের বেগুন হালকা এবং সামান্য মিষ্টি স্বাদের হয় এবং রান্না করার সময় নরম এবং ক্রিমি টেক্সচার দেয়। এটি বিভিন্ন রকম সস বা তরকারিতে ব্যবহার করা যায়।
মিক্সড ভেজিটেবল ও বেগুনের মিশ্রণ: বেগুন, আলু, এবং অন্যান্য সবজি মিশিয়ে একটি সুস্বাদু এবং পুষ্টিকর মিশ্র তরকারি তৈরি করা যায়।বেগুনের রকমারি রান্না হিসেবে বেগুন ভাজা, পোড়া, ভর্তা ছাড়াও ঝোল, মশলা বেগুন, দই বেগুন, এবং পাতায় পোরা বেগুন তৈরি করা যায়।এছাড়া বেগুন দিয়ে স্টাফড বেগুনও একটি জনপ্রিয় পদ। শীতকালে নতুন বেগুনের সাথে এই পদগুলি তৈরি করা যায় এবং বিভিন্নভাবে পরিবেশন করা যায়, যেমন গরম ভাতের সাথে।
★বেগুনের কিছু রকমারি রান্না:-
বেগুনের আচার: বিভিন্ন ধরনের মশলা এবং তেল ব্যবহার করে বেগুনের আচার তৈরি করা যেতে পারে, যা দীর্ঘ দিন সংরক্ষণ করা যায়।
বেগুন ভাজা ও পোড়া: এটি সবচেয়ে সাধারণ এবং দ্রুত তৈরি করা যায় এমন একটি পদ, যেখানে বেগুনকে স্লাইস করে বা পুরো বেগুনকে পুড়িয়ে রান্না করা হয়।
বেগুন ভর্তা: বেগুন পোড়ার পর সেটিকে ভর্তা করে তৈরি করা হয়, যা সাধারণত গরম ভাতের সাথে পরিবেশন করা হয়।
মশলা বেগুন: বিভিন্ন মশলা দিয়ে রান্না করা হয়, যা রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে।
দই বেগুন: এটি একটি নিরামিষ পদ, যেখানে দই ব্যবহার করে বেগুন রান্না করা হয়।
পাতায় পোরা বেগুন: কলা বা অন্য কোনো গাছের পাতায় বেগুন এবং অন্যান্য মশলা মুড়িয়ে রান্না করা হয়।
স্টাফড বেগুন: ছোট বেগুনকে মাঝ বরাবর চিরে এর মধ্যে বাদাম, জিরা, ধনে, তিল ইত্যাদি মশলা দিয়ে স্টাফিং তৈরি করে পুরে রান্না করা হয়। বেগুনের রেসিপি:-
★মসলা বেগুনেরর রেসিপিঃ-
বেগুন ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। প্রতিটি বেগুনকে বৃন্ত পর্যন্ত লম্বা করে কেটে নিন। চাকতির আকারে।
একটি পাত্রে ধনে, জিরে, মৌরি গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ, আমচুর পাউডার, সামান্য হিং, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, নুন সব মশলা একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিন।এখন, একটি কড়াইয়ে তেল গরম করুন এবং বেগুনগুলি দুপিঠ ভেজে তুলে নিন।
আবার একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে টমেটো পেস্ট, আদা লঙ্কা পেস্ট, হলুদ আর মেশানো মসলা কিছু বেঁচে থাকলে তা দিয়ে কষিয়ে বেগুন গুলি দিয়ে দিন। ঢেকে ঢেকে রেঁধে কাঁচালঙ্কা, ধনে পাতা কুচি ছড়িয়ে দিন।
★সিরাজী রেসিপিঃ-
বেগুন লম্বা করে কেটে নিন। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিন। অল্প তেলে বেগুনগুলি ভেজে নিন। প্যান থেকে বের করে প্লেটে তুলে রাখুন।
প্যানে আরও ১/২ টেবিল চামচ তেল দিন। কালো সর্ষে ফোড়ন দিন। সাথে কয়েকটি কারিপাতা। হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ার সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করুন। তেলে এই পেস্টটি দিয়ে কষিয়ে নিন।
এবার কুড়িয়ে রাখা নারকেল দিন। সাথে ফেটিয়ে রাখা টক দই দিন।
একটু কষে এলে এই সময়ে কাটা কাঁচা লঙ্কা দিন। প্রয়োজনে অল্প জল দিতে পারেন।গ্রেভি ঘন হয়ে এলে বেগুন দিয়ে ঢেকে দিন। আরও ২/৩ মিনিট রান্না করুন। ধনেপাতা ছড়িয়ে দিন। শেষে চাইলে বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।
★দম বেগুন রেসিপিঃ-
ছোট বেগুনে মাঝখান চিরে নুন হলুদ মাখিয়ে নিন।অন্যদিকে, পেঁয়াজ, আদা, রসুনের লবঙ্গ, হলুদ, তেজপাতা, জিরা, এলাচ, দারুচিনি, ধনে, শুকনো লাললঙ্কা এবং গোলমরিচ একটি গ্রাইন্ডার বা ব্লেন্ডারের জারে মিহি পেস্ট বানিয়ে নিন। প্রয়োজনে কিছু জল দিতে পারেন।অল্প তেলে ঢেকে ঢেকে ভেজে নিন বেগুনগুলি।
প্যানে আরও একটু তেল দিয়ে তা তেল গরম হয়ে গেলে, আঁচ কম করে প্যানে মসলা পেস্ট আর নুন দিন। বেশ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে।জল দিয়ে একটু ফুটলে বেগুন দিয়ে দিন। সব সুন্দর সেদ্ধ হলে কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিন।
★দহি বেগুন রেসিপিঃ-
লম্বা করে বেগুন কেটে নুন হলুদ মেখে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে বেগুনটা লাল লাল করে ভেজে তুলুন।কড়াইতে দুই চামচ তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়নের গন্ধ পেলে সমান্য আদা বাটা দিয়ে নাড়তে হবে।
এবার এতে জিরেগুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য নুন দিয়ে নাড়তে হবে। দই টা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। বেশ কষে গেলে চেরা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে হবে।
চিনি আর ভাজা বেগুন গুলো দিতে হবে। দু মিনিটের মত ঢাকা দিয়ে রান্না করে গরম মসলা ছড়িয়ে দিয়ে এক মিনিটের মতো রেখে নামিয়ে নিলেই তৈরি।
★স্টাফড বেগুন রেসিপিঃ-
ছোট বেগুন মাঝবরাবর চিরে নিন।
স্টাফিং বানাতে, প্যানে চিনাবাদাম, ধনে, জিরা, তিল, মৌরি, মেথি এবং শুকনো নারকেল নিন। কম আঁচে ভাজুন। পুরোপুরি ঠান্ডা করে মিক্সার জারে পিষে নিন।
এর সাথে লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, গরম মসলা গুঁড়ো, চিমটি হিং এবং নুন দিয়ে মিশিয়ে নিন।বেগুনের মধ্যে মসলা ভালভাবে ভরে নিন। আর বাকি মসলা রেখে দিন।একটি প্যানে ২ টেবিল চামচ তেলে বেগুনগুলো ভেজে নিন। ঢেকে ঢেকে ভাজবেন।
এবার ওই বেগুন তুলে আরেকটু তেলে কুচি পেঁয়াজ একটু লাল করে ভেজে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে ভাজুন।এই সময় আগে বানানো মসলা পেস্ট দিয়ে দিন। আর টমেটো পিসে দিন। বেশ কষাতে থাকুন।
ফেটানো টক দই দিন আর জল দিন। গ্রেভি ফুটলে বেগুন দিয়ে ঢেকে দিন। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে্ নিন।