প্রভিডেন্ট ফান্ডসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, আছে গ্র্যাচুইটি-বিমাও

BRAC NGO is recruiting,
অনলাইন ডেস্ক ২৭ নভেম্বর ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৭ নভেম্বর ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ন
প্রভিডেন্ট ফান্ডসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, আছে গ্র্যাচুইটি-বিমাও
...সংগৃহীত ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র অফিসার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মক্ষমতা বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: সিনিয়র অফিসার/ডেপুটি ম্যানেজার

বিভাগ: বিজনেস ডেভেলপমেন্ট; মাইক্রোফিনান্স প্রোগ্র্যাম

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মক্ষমতা বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৮ ডিসেম্বর ২০২৫