টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

cricket
অনলাইন ডেস্ক ২৭ নভেম্বর ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ২৭ নভেম্বর ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
...সংগৃহীত ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। 

বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন ও লিটন দাসকে নিয়ে একাদশ সাজিয়েছে। তাওহীদ হৃদয় ও জাকের আলী আছেন পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিংয়ের চিন্তায়। স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী এবং উইকেটরক্ষক ও মিডল অর্ডার ব্যাটার নুরুল হাসান নেই একাদশে।

বোলিং লাইন আপে পেস বিভাগে দুই বাঁ-হাতি পেসার শরিফুল ও মুস্তাফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব। স্পিন বোলিং আক্রমণ সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।