'ইউরো কোচ' হেলপার ৯০ হাজার ইয়াবাসহ আটক

90,000 yaba pills seized
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৯ নভেম্বর ২০২৫ ০৩:৩৫ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৯ নভেম্বর ২০২৫ ০৩:৩৫ অপরাহ্ন
'ইউরো কোচ' হেলপার ৯০ হাজার ইয়াবাসহ আটক
কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে গোয়েন্দা ওসি জানিয়েছেন, গতকাল শনিবার জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে কক্সবাজার বাস টার্মিনাল হতে 'ইউরো কোচ' নামক একটি যাত্রীবাহী বাসের হেলপার মাদক বহন করছে। উক্ত সংবাদে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরপাড়া রাবার বাগানের বিপরীত পাশে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট পরিচালনাকালীন ইউরো কোচের (রেজি. নং: ঢাকা মেট্টো-ব-১৫-৮১৭১) যাত্রীবাহী বাসটি আসলে থামানোর সংকেত দেওয়া হয় এবং বাসটিকে থামালে বাসের হেলপার আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক বক্কর স্বীকার করে তার হেফাজতে মাদক রয়েছে। পরে বাসটির লাগেজ বক্স তল্লাশি করে তার কাছ থেকে ৯০,০০০ (নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার আবু বক্কর সিদ্দিক (২৭) পটুয়াখালী মির্জাগঞ্জ মাধবখালী ১নং ওয়ার্ডের রামপুরের মৃত মোঃ মোদাচ্ছের হাওলাদারের পুত্র। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।