চাঁ''নবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
Youth arrested with foreign pistol and bullets
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা টোল প্লাজায় চেকপোস্টে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম রয়েল হাসান অরণ্য (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচুকা গ্রামের মৃত আল মামুনের ছেলে।সোমবার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকেবটোল প্লাজায় চেকপোস্টে তল্লাশী চলাকালে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, টোলপ্লাজায় শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশির সময় আটক অরণ্যের কাছ থেকে ‘মেডইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।