তানোরে উপজেলা চেয়ারম্যান ময়নার শীতবস্ত্র বিতরণ

Distribution of winter clothes
বিশেষ প্রতিবেদক ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ন সারা বাংলা
বিশেষ প্রতিবেদক ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ন
তানোরে উপজেলা চেয়ারম্যান ময়নার শীতবস্ত্র বিতরণ
তানোরে উপজেলা চেয়ারম্যান ময়নার শীতবস্ত্র বিতরণ

রাজশাহীর তানোরে 'হারবে শীত' 'জিতবে মানবতা' এই প্রতিপাদ্য সামনে রেখে সমাজের হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীতবস্ত্র বিতরন করা হয় , ৪ ফেব্রুয়ারী রোববার উপজেলার মুন্ডুমালা পৌরসভা ও বাধাইড় ইউনিয়নের(ইউপি) বিভিন্ন এলাকায় সমাজের হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার এসব শীতবস্ত্র (কম্বল) স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বিতরণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন,

মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক ও কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু। অন্যদিকে বাধাইড় ইউনিয়নে (ইউপি) উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান, সম্পাদক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাদিকুল ইসলাম ও কামাল উদ্দিনপ্রমুখ। এদিকে শীতবস্ত্র (কম্বল) হাতে পেয়ে এসব উপকারভোগীরা প্রধামন্ত্রী ও সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।