রাজশাহীর গোদাগাড়ীতে চীনের বর্ষবরণ পালিত
Chinese New Year is celebrated in Rajshahi
রাজশাহীর গোদাগাড়ীতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চীনের বর্ষবরণ পালিত হয়েছে।শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকাল ৩টা থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক আয়োজনে চীনা বর্ষবরণ করে ওয়াসার ভুউপরিস্থ পানি সরবারহ প্রকল্পর কাজে নিয়োজিত চীনের ঠিকাদার প্রতিষ্ঠান হুনান নির্মাণ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোং, লিমিটেড।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী ওয়াসার উপ মহাব্যবস্থাপক (যুগ্ন সচিব) এস এম তুহিনুর আলম, উপ মহাব্যবস্থাপক মোঃ আল্লাহ হাফিজ, প্রকল্প পরিচালক পারভেজ মাবুদ, চীনা ঠিকাদার প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মিঃ ফান জিং। অনুষ্ঠানে খেলাধুলা ও সাংষ্কৃতিক অনৃষ্ঠানে বিভিন্ন পরিবেশনা করেন চীনা নাগরিকরা।
অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্বাবাধায়ন করেন সহকারী কর্মাশিয়াল ম্যানেজার প্রকৌশলী আবু রুবায়েত। অনুষ্ঠানটি উপস্থপনা করেন চীনের নারী ঝুকুইয়ুয়ান।