আরএমপি’র ডিবি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

Arrest with drugs 2
নিজস্ব প্রতিনিধি: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০৮ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিনিধি: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০৮ অপরাহ্ন
আরএমপি’র ডিবি পুলিশের অভিযানে  মাদকসহ গ্রেপ্তার ২
আরএমপি’র ডিবি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা(ডিবি)পুলিশ।

 উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছপ,৩৫ পিস ইয়াবা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৭০ টাকা। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আলম হোসেন (৪০) ও নাসির হোসেন (৫৪)। আলম রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট গ্রামের মো: হাসান শেখের ছেলে এবং নাসির একই থানার ধর্মপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (০২ ডিসেম্বর ) দিবাগত রাত ২টার দিকে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি অভিযানিক দল মতিহার থানার তলাইমাড়ী মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান করেন মহানগর গোয়েন্দা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলেও জানান পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।