বিকেএসপির নতুন মহাপরিচালক সাইফ উল্লাহ

Director General Saif Ullah
অনলাইন ডেস্ক ০৪ ডিসেম্বর ২০২৫ ০৮:০২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৪ ডিসেম্বর ২০২৫ ০৮:০২ অপরাহ্ন
বিকেএসপির নতুন মহাপরিচালক সাইফ উল্লাহ
সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।

তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে বিকেএসপির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।