আরএমপির ১২ থানায় নতুন ওসি পদায়ন

New OCs posted at 12 RMP police stations
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:- ০৭ ডিসেম্বর ২০২৫ ০৮:০৭ অপরাহ্ন জাতীয়
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:- ০৭ ডিসেম্বর ২০২৫ ০৮:০৭ অপরাহ্ন
আরএমপির ১২ থানায় নতুন ওসি পদায়ন
সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানার অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।  রবিবার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলি কার্যকর করা হয়েছে। আরএমপি'র অফিস আদেশ অনুযায়ী, লটারির মাধ্যমে নির্বাচিত ওসিদের পদায়ন করা হয়েছে।

নতুন পদায়নপ্রাপ্ত ওসিদের তালিকা-:

বোয়ালিয়া মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদকে মতিহার থানায়,মোঃ রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানায়,মোঃ আরজুনকে বেলপুকুর থানায়, মোঃ আব্দুল মালেককে রাজপাড়া থানায়, মোঃ আব্দুল মতিনকে পবা থানারয়, মোঃ সুমন কাদেরীকে কাটাখালী থানায়, মাছুমা মুস্তারীকে এয়ারপোর্ট থানায়, মোঃ ফারুক হোসেনকে শাহমখদুম থানায় ওসি

 মোঃ ফরহাদ আলীকে কাশিয়াডাঙ্গা থানায়,  মোঃ আজিজুল বারী ইবনে জলিলকে → দামকুড়া থানায়, মোঃ মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানায় ও মোঃ হাবিবুর রহমানকে কর্ণহার থানায় পদায়ন করা হয়েছে। 

রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই পদায়ন নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকরভাবে পরিচালনার জন্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

আরএমপির মিডিয়া মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান (পিপিএম) বলেন, “নতুন ওসিরা অবিলম্বে  নিজনিজ পদায়নকৃত স্থলে দায়িত্ব গ্রহণ করবেন এবং নির্বাচন প্রস্তিতি ও নির্বাচনের সময় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।