বদলগাছীতে স্ত্রীর ভরণপোষণ না দেওয়ার অভিযোগ ইউপি সদস‍্য স্বামীর বিরুদ্ধে

Complaints against the husband
সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৫৪ পূর্বাহ্ন সারা বাংলা
সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৫৪ পূর্বাহ্ন
বদলগাছীতে স্ত্রীর ভরণপোষণ না দেওয়ার অভিযোগ ইউপি সদস‍্য স্বামীর বিরুদ্ধে
বদলগাছীতে স্ত্রীর ভরণপোষণ না দেওয়ার অভিযোগ ইউপি সদস‍্য স্বামীর বিরুদ্ধে

নওগাঁর বদলগাছীতে ভরণপোষণ না দেওয়ায় স্বামী আইতুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ।আনলেন আইতুল হোসেনের ২য় স্ত্রী। 

অভিযুক্ত স্বামী আইতুল হোসেন(৫১) পিতা মৃত তায়েজ উদ্দিন সোনার বদলগাছী উপজেলার সোহাসা গ্রামের বাসিন্দা এবং বর্তমান বদলগাছী ইউনিয়ন পরিষদের সদস‍্য বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানাযায়,  বদলগাছী উপজেলার সোহাসা গ্রামের আইতুল হোসেন(৫১) স্ত্রী সন্তান থাকা অবস্থায় প্রেম করে গত ৫ই জুন/২৩ ইং তারিখে পিন্ডিরা গ্রামের রেনুকে বিবাহ করে। বিবাহের পর থেকে আইতুল হোসেন ২য় স্ত্রী রেনুকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে স্ত্রী রেনুর পিতার বাড়িতে রাখে এবং সেখানেই  যাতায়াত করে। বিবাহের পর থেকে আইতুল হোসেন তার ২য় স্ত্রীর কোন প্রকার ভরণপোষণের দেয় না এবং এর মাঝে আইতুলের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে ঔষধ কেনার জন‍্য  টাকা চাইলে কোন প্রকার ঔষধও কিনে দেয় না। গত ২রা ফেব্রুয়ারি ঔষধ কিনতে গিয়ে স্বামী আইতুল হোসেনকে দেখতে পেয়ে ঔষধের টাকা চাইলে ঔষধ না নিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। বিবাহের পর থেকে স্ত্রী রেনুকে ভরণপোষণ না দেওয়ায় স্বামী আইতুল হোসেনের বিরুদ্ধে বাদী হয়ে গত ২রা ফেব্রুয়ারি থানায় একটি অভিযোগ করেন আইতুলের ২য় স্ত্রী রেনু বেগম। 

এ ব‍্যপারে আইতুলের ২য় স্ত্রী রেনু বলেন, স্ত্রী সন্তান থাকার পরেও আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আমাকে বিবাহ করে। বিয়ের পর থেকেই আমাকে আমার পিতার বাড়ীতে রাখে এবং ভরণপোষণের দেয় না। এর আগেও অভিযোগ করেছি ভরণপোষণ দিবে বলে অঙ্গীকার করে আপোষ করেছিলো। ভরণপোষণ না পাওয়ায় আবারও থানায় অভিযোগ দিয়েছি। আমি স্ত্রীর অধিকার চাই।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, এ ব‍্যপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব‍্যবস্থা নেওয়া হবে।