চাঁপাইনবাবগঞ্জে রোকেয়া দিবস পালন
"নারীদের শৃঙ্খল মুক্তির লড়াইয়ে বেগম রোকেয়া আজও অনুপ্রেরণার অংশ। চিন্তা-চেতনায় আজকের যুগেও বাংলাদেশে নারী নেত্রীদের চেয়ে তিনি ছিলেন অনেক সাহসী ও অগ্রসর। বেগম রোকেয়াকে আমাদের গভীরভাবে পাঠ করা দরকার।"
চাঁপাইনবাবগঞ্জে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।
মঙ্গলবার বিকেল চারটায় চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা স্কাউটস ভবনের গোলাম রশিদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। নারীদের সংগঠন 'জাগো নারী বহ্নিশিখা' ও 'প্রথম আলো বন্ধুসভা'র যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, জাগো নারী বহ্নিশিখার সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক উম্মে কুলসুম, জাগো নারী বহ্নিশিখার সদস্য শাহনাজ রুমি, লিপি রায়, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সদস্য শাহনিনা প্রামাণিক, সাবরিন আকতার, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ।