যানবাহনে চাঁদাবাজির অভিযোগে ৭ চাঁদাবাজ আটক

7 extortionists arrested
রাজশাহী প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:১৫ পূর্বাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:১৫ পূর্বাহ্ন
যানবাহনে চাঁদাবাজির অভিযোগে ৭ চাঁদাবাজ আটক
__প্রতীকী ছবি

রাজশাহীতে ট্রাক টার্মিনাল থেকে ৭ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। ৪ ফেব্রুয়ারি সন্ধার দিকে মহানগরীর শাহমখদুম ট্রাক টার্মিনাল ও কাঁটাখালী বাস স্টান্ড থেকে তাদের আটক করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলো চাঁদাবাজ চক্রের মূলহোতা কাশিয়াডাঙ্গার হরিপুর গ্রামের  আক্তারুজ্জামান হেলেন (৪৯), মতিহার থানার খোঁজাপুর গ্রামের  আব্দুর রাজ্জাক, রাজপাড়া থানার তেরখাদিয়ার আঃ কুদ্দুস,(৫৫) ও বিমানবন্দর থানার ভোলাবাড়ী বায়া এলাকার  মোঃ মিন্টু (৩৬)।

অন্যদিকে একই দিনে মহানগরীর কাটাখালী থানাধীন কাটাখালী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের আরো তিন মূলহোতাকে গ্রেপ্তার করে র‌্যাব। 

তারা হলেন, বেলপকুর এলাকার  আশরাফুল ইসলাম (৩২), পুঠিয়া থানার নামাজগ্রামের মোঃ মানিক (৩৮) ও দুরুর হুদা (৩৮)।

এসময় তাদের নিকট হতে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও টোকেন উদ্ধার, চাঁদা বাবদ উত্তোলিত নগদ ৬ হাজার আটশত পাঁচ টাকা এবং ৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের মাধ্যমে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় মারধর এবং গাড়ী ভাংচুর করে।

তাদের বিরুদ্ধে মহানগরীর শাহমখদুম ও কাটাখালী থানায় পৃথক চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব-৫ জানায় র‍্যাব।