প্রেমিকের জন্য পুলিশ হেফাজতে কিশোরীর বিষপান

Teen gets poisoned
বিশেষ প্রতিবেদক ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৩৫ পূর্বাহ্ন সারা বাংলা
বিশেষ প্রতিবেদক ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৩৫ পূর্বাহ্ন
প্রেমিকের জন্য পুলিশ হেফাজতে  কিশোরীর বিষপান
__প্রতীকী ছবি

রাজশাহীতে প্রেমিকের জন্য পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এক কিশোরী বিষপান করে আত্মহত্যার চেস্টা করে।

৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে রাজশাহীর তানোর থানার ভেতরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তানোর উপজেলার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই পৌরসভার আসন্ন এসএসসি পরীক্ষার্থী কিশোরীর। প্রেমের টান ২ ফেব্রুয়ারি রাতে আলামিনের সঙ্গে পালিয়ে যায় ওই কিশোরী। এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায়  অপহরন অভিযোগ করা হয়।

পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে ঢাকা থেকে আটক করে ৪ ফেব্রুয়ারি থানায় নিয়ে আসে। পরে কিশোরীকে পরিবারের সঙ্গে যেতে পরিবার ও পুলিশ চাপ দিলে কৌশলে বাথরুমে গিয়ে তার সঙ্গে থাকা বিষ পান করে কিশোরী।

 বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে তার পেট ওয়াশ করে তাকে সুস্থ করে তোলা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী বলেন, আমি আলামিনকে ভালোবাসি। তার সঙ্গেই যেতে চাই।

তানোর থানার অফিসার ইনচার্জ  আব্দুর রহিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, কিশোরীর পরিবারের অভিযোগ পেয়ে ঢাকা থেকে ওই কিশোরী ও আলামিনকে আটক করে থানায় নিয়ে আসার পর থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই কিশোরী আপাতত সুস্থ আছে। পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে