পল্লী মঙ্গল কর্মসূচী’র শীতবস্ত্র বিতরণ

Distribution of winter clothes
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৫১ পূর্বাহ্ন সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৫১ পূর্বাহ্ন
পল্লী মঙ্গল কর্মসূচী’র  শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যগে সদস্যদের মাঝে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর  উদ্যগে  সদস্যদের মাঝে  আনুষ্ঠানিক  ভাবে  শীতবস্ত্র বিতরণ করা  হয়। 

সোমবার  ( ৫ ফেব্রুয়ারি ) সকালে প্রতিষ্ঠানটির সদর উপজেলা  কার্যালয়ে  শীতবস্ত্র  বিতরণের  আয়োজন করে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের  সভাপতিত্বে  প্রধান  অতিথি   সদর  থানার এসআই  আব্দুল মালেক, বিশেষ অতিথি পল্লী  মঙ্গল কর্মসূচির  আঞ্চলিক  ব্যবস্থাপক  কামাল হোসেনসহ  প্রতিষ্ঠানটির  অন্যান্য  কর্মকর্তা ও  সদস্যরা উপস্থিত ছিলেন । 

প্রতিষ্ঠানটির  পক্ষ  থেকে  জানানো হয়, পল্লী  মঙ্গল  কর্মসূচি  ( পিএমকে )  এর  উদ্যোগে  বিভিন্ন  সময়ে  বিনা পয়সায়  চিকিৎসা সেবা, চক্ষু চিকিৎসা ও ত্রাণ  বিতরণ  করা হয় । এ বছর সদর  উপজেলায় দরিদ্র সদস্যদের  মাঝে  দুইশ কম্বল  বিতরণ করা হয়েছে ।পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলা শাখা অফিসে   শীতবস্ত্র  বিতরণ  করা  হবে ।  প্রধান  অতিথি  এবং অন্যান্য  অতিথি  প্রতিষ্ঠানের এ  উদ্যোগের  প্রশংসা করেন।