মহান বিজয় দিবসে পুরাতন বিমানবন্দর ও আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষেধ

Drone flying is prohibited
অনলাইন ডেস্ক ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:৩৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:৩৫ অপরাহ্ন
মহান বিজয় দিবসে পুরাতন বিমানবন্দর ও আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষেধ
সংগৃহীত ছবি

মহান বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশেপাশের এলাকায় ড্রোন না উড়ানোর জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় এই অনুরোধ করেন।

তিনি বলেন, মহান বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশেপাশের এলাকায় ড্রোন না উড়ানোর জন্য অনুরোধ করা হলো।