রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Martyred Intellectuals Day
নিজস্ব প্রতিবেদক: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৪:১৬ অপরাহ্ন জাতীয়
নিজস্ব প্রতিবেদক: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৪:১৬ অপরাহ্ন
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।


এসময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।