বিয়ের ৩৬ ঘণ্টা পর স্বামীর চিরবিদায়
Husband farewell after 36 hours of marriage
বিয়ের ৩৬ ঘণ্টা পর বর রায়হান নওশাদ (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বোরবার (৪ ফেব্রুয়ারি) অফিসের ডিউটি শেষে ফেরার পথে নিহত হন তিনি।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন নববিবাহিত রায়হান।
নিহত রায়হান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের প্রথম ব্যাচের ছাত্র। উপজেলার শিকারপুর ইউনিয়নের নজুমিয়ারহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে রায়হান। দুই বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বছর দুয়েক আগে মারা যান তার বড় বোন এবং ছোটকালে হারান বাবাকে। এ ঘটনায় এলাকাসহ দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশেক জানান, সড়কে লরির সঙ্গে ধাক্কা লেগে রায়হানের হেলমেট উড়ে যায়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অচ /বি