রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা শিমুল গ্রেফতার

Shimul arrested
নিজস্ব প্রতিবেদক: ২১ ডিসেম্বর ২০২৫ ০৫:০২ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ২১ ডিসেম্বর ২০২৫ ০৫:০২ অপরাহ্ন
রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা শিমুল গ্রেফতার
রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শিমুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শিমুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

 ২১ ডিসেম্বর দুপুর আড়াইটার সময়, দুর্গাপুর থানাধীন কানপাড়া বাজার মসজিদ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক শিমুল ইসলামের বিরুদ্ধে গত ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং- ০২, জি আর নং- ১৩৩/২৪)। 

তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা, এবং পেনাল কোডের ১৪৩/৩২৩/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মামলার প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

 শিমুল ইসলাম দুর্গাপুর থানার সুখানদিঘি (মাদ্রাসা পাড়া) গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে (সহ-সভাপতি) দায়িত্ব পালন করছিলেন।

 প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপার্দ করা হয়েছে।