বাংলাদেশ ভূখন্ডে আরসার সামরিক প্রশিক্ষণ, দেশের জন্য অশনিসংকেত
রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন ‘আরসা (ARSA)’ ২২ ডিসেম্বর একটি ভিডিও প্রকাশ করেছে, যা বাংলাদেশের জন্য গভীর উদ্বেগ ও অশনিসংকেত বলা যেতে পারে। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছ বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তারা আধুনিক সামরিক কৌশলে প্রশিক্ষণ নিচ্ছে।
ধারনা করা হচ্ছে, এই সশস্ত্র গোষ্ঠী একা নয়। আন্তর্জাতিক কোনো এক বা একাধিক শক্তি তাদেরকে আধুনিক অস্ত্র, সামরিক সরঞ্জাম, লজিস্টিক সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দিচ্ছে, যার ইঙ্গিত ভিডিওর প্রতিটি ফ্রেমে স্পষ্ট। এই প্রশিক্ষণ, এত অস্ত্র, এত সংগঠিত কাঠামো এসব কার স্বার্থে?রোহিঙ্গা সংকটকে ব্যবহার করে এই অঞ্চলে অস্থিতিশীলতা, সংঘাত ও নিরাপত্তাহীন পরিবেশ তৈরি করাই আন্তর্জাতিক শক্তিগুলোর মূল লক্ষ্য। সীমান্ত অশান্ত রাখা, অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল করা এবং বাংলাদেশকে একটি “সংকটপ্রবণ রাষ্ট্র” হিসেবে উপস্থাপন করাই এই অপকৌশলের উদ্দেশ্য। কারণ একটি অস্থিতিশীল রাষ্ট্র মানেই বাইরের হস্তক্ষেপের জন্য উর্বর ক্ষেত্র। এর দোহাই দিয়ে ভবিষ্যতে যে কোনো সময় “মানবিক করিডোর”, “আন্তর্জাতিক নিরাপত্তা”, বা “শান্তিরক্ষা”র নামে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সরাসরি হুমকির মুখে পড়তে পারে।
বাংলাদেশ কোনো পরীক্ষাগার নয়, কোনো প্রক্সি যুদ্ধের মাঠও নয়। এই দেশের মাটিতে সশস্ত্র গোষ্ঠীর প্রশিক্ষণ, আন্তর্জাতিক ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার নীলনকশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সূত্র- বিবিসি