অস্ত্রধারী ৬ রোহিঙ্গা গ্রেফতার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে জি-০৪ রাইফেলের ২ রাউন্ড বুলেট সহ ৬ জন রোহিঙ্গা অস্ত্রধারী গ্রেফতার হয়েছে।
বিজয়বাংলা নিউজকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস এবং রামু থানা অফিসার ইনচার্জ জানিয়েছেন, শুক্রবার দুপুরে রামু থানা পুলিশের একটি আভিযানিক দল খুনিয়াপালং ইউপির ১নং ওয়ার্ডের পাইন বাগান রামু টু মরিচ্যা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট করাকালীন সময় ১টি যাত্রীবাহী সিএনজ গাড়ি চেকপোষ্টে গাড়িতে অবস্থানকৃত যাত্রীদের দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করাকালীন যাত্রী মোঃ আলম (৩৫) এর পকেট হতে জি-০৪ রাইফেলের ২ রাউন্ড বুলেট যায়। সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় তাকে সহ অপর ৫ জন যাত্রীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হল মোঃ আলম (৩৫), এফসিএন নং-২০৬৬১০, পিতা-শাহ আলম, ক্যাম্প নং-১৩, ব্লক নং-ই-০২, থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, এনায়েতুর রহমান (২০), এফসিএন নং-১৫৩০৭৯, পিতা-বদর, ক্যাম্প নং-১ পূর্ব, ব্লক নং-ডি-১১, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, নবী হোছন (৪৪), এফসিএন নং-১৫০৫১২, পিতা-শামশু আলম, ক্যাম্প নং-১ পূর্ব, ব্লক নং-ই-০২, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, মোঃ রফিক (৩৭), এফসিএন নং-১৫৩৮৮৮, পিতা-আবু ছিদ্দিক, ক্যাম্প নং-১, পূর্ব কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, মোঃ আমিন (২৫), এফসিএন নং-৫০২৫৭৩, পিতা-জাহেদ হোছন, ক্যাম্প নং-৬, ব্লক নং-ডি-২, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, খায়ের হোছন (৩৭), এফসিএন নং-২৫৮৪৭৯, পিতা-মৃত আমান উল্লাহ, ক্যাম্প নং-২৪ এলএমএস, ব্লক নং-ডি পুরাতন লেদা ক্যাম্প।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামীরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি বহনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।