অবস্থান কর্মসূচি স্থগিত করে সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

Inqilab Manch calls for all-out blockade by suspending sit-in program
অনলাইন ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:৫০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:৫০ অপরাহ্ন
অবস্থান কর্মসূচি স্থগিত করে সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
....সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে চলমান অবস্থান কর্মসূচি রোববার(২৮ ডিসেম্বর) একদিনের জ্ন্য স্থগিত করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। তিনি বলেন, ন্যায়বিচারের প্রশ্নে কোনো ধরনের আপোস হবে না। হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না। শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই এই লড়াই চলবে।

তিনি আরও জানান, রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।