বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি

Bangladesh Navy Jobs
অনলাইন ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি
..সংগৃহীত ছবি

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সশস্ত্র বাহিনীটি বেসামরিক শূন্য পদে ১০১ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৮ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদসংখ্যা: ০৬টি 

লোকবল নিয়োগ: ১০১ জন 

পদের নাম: এমটিডি

পদসংখ্যা: ৮৯টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১)

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-১)

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

পদের নাম: ফর্কলিফট ড্রাইভার

পদসংখ্যা: ০২টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২)

পদসংখ্যা: ০৩টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী জলযান চালনার লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-২)

পদসংখ্যা: ০৫টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ক্রেন ড্রাইভিং এ লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

বয়সসীমা: ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

 আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিসচার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬