রাজশাহীতে মোটর শ্রমিক লীগের নেতা আরিফ গ্রেপ্তার

Arif arrested
নিজেস্ব প্রতিবেদক: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:০০ অপরাহ্ন আইন-আদালত
নিজেস্ব প্রতিবেদক: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:০০ অপরাহ্ন
রাজশাহীতে মোটর শ্রমিক লীগের নেতা আরিফ গ্রেপ্তার
রাজশাহী মোটর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে  রাজশাহী মোটর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত নওশাদ শেখের ছেলে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। সোমবার মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।