জমি নিয়ে সংঘর্ষ, আওয়ামী লীগ নেতাসহ আহত ১০

Awami League leader
অনলাইন ডেস্ক: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:০৯ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:০৯ পূর্বাহ্ন
জমি নিয়ে সংঘর্ষ, আওয়ামী লীগ নেতাসহ আহত ১০
জমি নিয়ে সংঘর্ষ, আওয়ামী লীগ নেতাসহ আহত ১০

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষ

আহতরা হলেন- সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, কালিগাংনী গ্রামের আজিজুর রহমানের ছেলে ফুরকান, নাসির উদ্দিনের ছেলে নাহিদুজ্জামান রাসেল, কামরুল ইসলামের ছেলে আবুল কালাম, আবুল কালামের ছেলে লিজন এবং মৃত রিয়াজউদ্দিনের ছেলে বদর উদ্দিন ও সবদুল ইসলাম।

আহতদের মধ্যে সাতজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে কালিগাংনী গ্রামের বদরুদ্দিন লোকজন নিয়ে বিবদমান একটি জমিতে চাষ করতে যান।  

এসময় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।  

কট/বি