বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

Bala Nanda Sharma
অনলাইন ডেস্ক ৩১ ডিসেম্বর ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ৩১ ডিসেম্বর ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন
বেগম  খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে  ঢাকায় এসেছেন  নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা।  

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকায় এসেছেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থা এবং কনস্যুলার) এম ফরহাদুল ইসলাম ও ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মারা গে‌ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

তার বয়স হয়েছিল ৮০ বছর।