কক্সবাজারে দোয়া মাহফিল

খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ

Doa Mahfil
কক্সবাজার জেলা প্রতিনিধি : ০৩ জানুয়ারি ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন জাতীয়
কক্সবাজার জেলা প্রতিনিধি : ০৩ জানুয়ারি ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন
খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ

বিএনপি চেয়ারপারসন, ৩বারের সাবেক সফল প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব শাখা বিএনপি। 

জুমাবার ২ জানুয়ারি বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্সে আছরের নামাজের পর অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দিন। 

৩নং ওয়ার্ড পূর্ব শাখা বিএনপির সভাপতি মো: নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার আবু জাফর সিদ্দিকী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল ও ৩নং ওয়ার্ড পূর্ব শাখা বিএনপির সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন। 

উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সরওয়ার রোমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদ আবেদীন সবুজ, শহর যুবদল যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক রাশেদুল হক, শহর শ্রমিক দল আহবায়ক আমানত শাহ, ৩নং ওয়ার্ড পূর্ব শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাষ্টার নুরুল হুদা, দপ্তর সম্পাদক মো: মোমেন, ৩নং ওয়ার্ড পূর্ব শাখা যুবদল সভাপতি মোঃ সোহেল রানা জনি ও ৩নং ওয়ার্ড পূর্ব শাখা ছাত্রদল সভাপতি ইন্তেখাব ইন্তু।

উক্ত দোয়া মাহফিলে আরও অনেক যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সহযোগি সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সদ্য প্রয়াত সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করা হয়। সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বকে স্বাগত জানানো হয়।