বাঘায় অস্ত্র- ও হেরোইনসহ মাদক সম্রাট রয়েল আটক
রাজশাহীর বাঘায় অস্ত্র- ও হেরোইন সহ মাদক সম্রাট খ্যাত রয়েলেক অস্ত্র-ও হেরোইন সহ আটক করেছে র্যাব-৫।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটার গান, চার রাউন্ড এমুনিশন (গুলি) ও ৩০০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করে র্যাব ৫।
সে রাজশাহীর বাঘা উপজেলা পানিকামড়া এলাকার মজিবর রহমানের ছেলে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, জানতে পারে, রয়েলের বসত বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মওজুদ রয়ে ছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি এবং বসতবাড়ির ভেতরে খাদ্যসামগ্রী রাখা মিশ্রেপের মধ্যে লুকিয়ে রাখা ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত রয়েল জানায়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংগ্রহ করে বাঘা-সহ রাজশাহী বিভিন্ন এলাকায় বিতক্র করে সে।
বাঘা থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত), সুপ্রভাত মন্ডল জানান, সোমবার রাতে মাদক কারবারী রয়েলকে অস্ত্র-ও হেরোইন সহ আটক করে মামলা দায়ের পূর্বক বাঘা থানায় হস্তান্তর করেছে র্যাব সদস্যরা।