ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
Death of a young man
চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্বাঞ্চল রেলওয়ের ট্রেনে কাটা পড়ে সাজ্জাদ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা রেললাইনে এ ঘটনা ঘটে।
সাজ্জাদ উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত মোহাম্মদ রফিকের ছেলে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমজাদ হোসেন বলেন, বিকেল ৪টার দিকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হন। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে।