বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকরি, নেবে ৫৭ জন

Biman Bangladesh Airlines Jobs
অনলাইন ডেস্ক ১০ জানুয়ারি ২০২৬ ০৪:২১ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১০ জানুয়ারি ২০২৬ ০৪:২১ অপরাহ্ন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকরি, নেবে ৫৭ জন
সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি ৫৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পদের সংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ৫৭ জন 

পদের নাম: জুনিয়র অপারেটর ডিএসই (ক্যাজুয়াল)

বিভাগ: বেতন বিভাগ ৩(১) প্রশাসন

পদসংখ্যা: ৫৭ 

যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

অভিজ্ঞতা: যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চুক্তির মেয়াদ: ৮৯ দিন ভিত্তিতে (শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য)।

বয়সসীমা: ৮ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

বেতন-ভাতা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২১ জানুয়ারি ২০২৬