অপহরণ চক্রের সদস্য 'বাবু' গ্রেফতার
'Babu' arrested
কক্সবাজারে অপহরণের শিকার ৩ জনকে উদ্ধার এবং অপহরণ চক্রের সদস্য মো: বাবু (২৩) গ্রেফতার হয়েছে।
বিজয়বাংলা নিউজকে জেলা পুলিশ জানিয়েছেন, গতকাল রামু থেকে কাজের আশ্বাস দিয়ে অপহরণ করা ৩ রোহিঙ্গাকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে এবং অপহরণ চক্রের সদস্য বাবুকে গ্রেফতার করা হয়েছে। বাবু ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার নুরুল আবছারের ছেলে।
রামু থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উদ্ধার রোহিঙ্গা যুবকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।