রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তাপক অর্পণ

Wreaths laid at the tombs of Khaleda Zia and Ziaur Rahman
আবুল কালাম আজাদ:- ১৩ জানুয়ারি ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন জাতীয়
আবুল কালাম আজাদ:- ১৩ জানুয়ারি ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন
রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তাপক অর্পণ
রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তাপক অর্পণ

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের, কেন্দ্রীয় সভাপতি মমিনুল ইসলাম মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তাপক অর্পণ ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি শাহজাহান সাজু, সহ-সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিঠু, যুব বিষয়ক সম্পাদক আল-আমিন, ঢাকা বিভাগীয় আহ্বায়ক রায়হান আহমেদ, ঢাকা স্টেশন শাখার সদস্য সচিব সজল খান, প্রশাসন শাখার আহ্বায়ক সেলিম মিয়া, সদস্য সচিব সারোয়ার হোসেন, চিনকি আস্তানা শাখার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজীব খান, বিমানবন্দর শাখার যুগ্ন আহবায়ক উৎস ।

এ সময় রেলওয়ে শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান বলেন,আজ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন নেতৃত্ব আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাঁর আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ ও দলের জন্য কাজ করে যাব—এই হোক আজকের অঙ্গীকার।