বিদেশি পিস্তলসহ নারী আটক ..
Woman arrested with foreign pistol..
কক্সবাজারে বিদেশি পিস্তলসহ একজন নারী আটক হয়েছে। গতকাল পুলিশ তাকে আটক করেছে।
বিজয়বাংলা নিউজকে চকরিয়া থানা অফিসার ইনচার্জ জানান, তারই নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে পৌরসভার মগবাজার এলাকায় অবস্থান করাকালে গোপন সূত্রে ৭নং ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ার খুরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসত ঘরে অস্ত্র ও গুলি গোপনে মজুদ রাখার খবর পায়। অবশেষে বাপ্পীর আবদ্ধ রুমের তালা খুলে কাপড়ের উপরের তাক এ রক্ষিত কাপড়চোপড়ের ভিতর হতে বিদেশি পিস্তল ও পিস্তুলের গুলিসহ খুরশিদা বেগমকে (৩৬) আটক করা হয়।
আটক খুরশিদা উল্লেখিত এলাকার মোঃ নুরুল হকের স্ত্রী। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অস্ত্রের উৎস বিষয়ে তথ্য সংগ্রহ, মূল হোতাদের সনাক্ত ও আইনের আওতায় আনার জন্য কাজ করছেন।