না ফেরার দেশে সাবেক ফুটবলার রেজাউল আহমেদ
Rezaul Ahmed
মুক্তিযুদ্ধ চলাকালীন সময় রাজশাহী জেলা সদরে ৭ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা শওকত আরা ও বীর মুক্তিযোদ্ধা বাবর আলীর বহন করা অস্ত্র সমুহ সংরক্ষণে সহযোগিতা করা রাজশাহী ঘোড়ামারা সাধারণ গ্রস্থগারের সাবেক গ্রস্থগারিক সাবেক কৃতি ফুটবলার রেজাউল আহমেদ ১৫ জানুয়ারী ভোর ৬টায় রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । তিনি এক সময় হরিয়ান সুগার মিলে কর্মরত ছিলেন । ১৩ জানুয়ারী অসুস্থ অবস্থায় তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেবার পর আইসিউতে লাইফ সাপোটে রাখা হয় । ১৫ জানুয়ারী দুপুরে রাজার হাতা জামে মসজিদে জানাজার পর হেতেম খাঁ গোরস্থানে তাকে দাফন করা হয়েছে ।