কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, ২ জন নিহত

The conflict between the two sides
অনলাইন ডেস্ক ১৬ জানুয়ারি ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৬ জানুয়ারি ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, ২ জন নিহত
সংগৃহীত ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—আলিয়ারা এলাকার দেলোয়ার হোসেন নয়ন এবং একই এলাকার আব্দুর রাজ্জাক।

পুলিশ জানায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার দুই গ্রুপ সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। এ ঘটনায় আরও ১২-১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, একই গ্রুপের বিরোধে গত বছর নিহত হন ইউপি সদস্য মো. আলাউদ্দিনের (৫৫)।  তিনি   উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের বাসিন্দা।

ওসি আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের এ বিরোধ দীর্ঘ দিনের। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।