ট্রেন চালক সবুজের অকাল মৃত্যু

আবুল কালাম আজাদ:-রাজশাহী ২০ জানুয়ারি ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ:-রাজশাহী ২০ জানুয়ারি ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন
ট্রেন চালক সবুজের অকাল মৃত্যু
ট্রেন চালক সবুজের অকাল মৃত্যু

ঢকার রানিং রুমে কর্তব্যরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ফিরোজ হোসাইন সবুজ নামের এক ট্রেন পরিচালক মৃত্যুবরণ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯ জানুয়ারি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে ঢাকায় পৌঁছান। ২০ জানুয়ারি সকাল ৮টায় তার বুড়িমারী এক্সপ্রেস ট্রেন নিয়ে লালমনিরহাট যাওয়ার কথা ছিল।জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে তিনি হঠাৎ তীব্র বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। এ সময় পাশে থাকা অন্যান্য ট্রেন পরিচালকরা দ্রুত তাকে নিকটস্থ মেডিকেল কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার গ্রামের বাড়ি সান্তাহার উপজেলার রানীনগর এলাকায়। তিনি লালমনিরহাট ডিভিশনের হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে রেল বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সংশ্লিষ্টরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।