পিরোজপুরে দাঁড়িয়ে থাকা ২টি বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের

Fire breaks out in 2 buses parked in Pirojpur
অনলাইন ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন
পিরোজপুরে দাঁড়িয়ে থাকা ২টি বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।--সংগৃহীত ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামের এক হেলপার পুড়ে মারা গেছেন।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের ২টি বাসে আগুন দেওয়া হয়। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন- ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।

ওসি মো. জগলুল হাসান বলেন, ২টি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন দেওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।