রাজশাহীতে প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

election
নিজস্ব প্রতিবেদক ২০ জানুয়ারি ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ২০ জানুয়ারি ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার
রাজশাহীতে প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার। __প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া ৩২ জন প্রার্থীর মধ্যে ৩ জন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন—রাজশাহী–১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ সুলতানুল ইসমাল তারেক এবং রাজশাহী–২ আসনের এলডিপি প্রার্থী মোঃ ওয়াহেদুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মাদ ফজলুল করিম।

নির্বাচন কমিশন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।