বাগমারায় দোকানের আগুনে দগ্ধ মালিক

Shop owner burnt in fire
নিজস্ব প্রতিবেদক ২০ জানুয়ারি ২০২৬ ১১:০৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ২০ জানুয়ারি ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
বাগমারায় দোকানের আগুনে দগ্ধ মালিক
বাগমারায় দোকানের আগুনে দগ্ধ মালিক

রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া বাজারে একটি মুদিখানার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। এছাড়া আগুনে দোকানের মালামাল পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার(২০ জানুয়ারি)  সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে  মুগাইপাড়া গ্রামের আবুল কালাম (৫০)-এর মালিকানাধীন মুদিখানার দোকান থেকে  আগুনের সূত্রপাত হয়। মহুর্তেি আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এসময দোকান মালিক আগুনের মধ্যে থেকেই বের হতে পারলেও দগ্ধ হন।স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। 


পরে খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকান মালিক দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা হতে পারে।


এদিকে, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় সহযোগিতা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।