নওগাঁ-১ আসনে ভোটের লড়াইয়ে ৫ প্রার্থী

5 candidates in the election race
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ ০৩:৪৯ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ ০৩:৪৯ অপরাহ্ন
নওগাঁ-১ আসনে ভোটের লড়াইয়ে ৫ প্রার্থী
নওগাঁ-১ আসনে ভোটের লড়াইয়ে ৫ প্রার্থী। ছবি: বিজয় বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে কোনো প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেনি।  প্রার্থীতা প্রত্যাহার না করায় এ আসনে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

 গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

পাঁচজন প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত  অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল হক শাহ, জাতীয় পার্টির আকবর আলী  এবং স্বতন্ত্র প্রার্থী ডা. ছালেক চৌধুরী। 

প্রসঙ্গত, এ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ৪ জানুয়ারি  তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া  হবে।