রমেকে হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, গ্রেফতার ১

Arrest 1
রংপুর প্রতিনিধি: ২২ জানুয়ারি ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন আইন-আদালত
রংপুর প্রতিনিধি: ২২ জানুয়ারি ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন
রমেকে হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, গ্রেফতার ১
সংগৃহীত ছবি

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রয়েছে। এ ঘটনায় হোসাইন (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আশরাফুল ইসলাম লালমনির হাট জেলার কালিগঞ্জ থানার চাপারহাট এলাকার হাফেজ আশরাফুল ইসলামের ছেলে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেনএবং

রোগীদের চিকিৎসা দেয়া থেকে বিরত থেকে হামলার ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় কিছুটা প্রভাব পড়লেও রোগীদের চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা বলছেন, হঠাৎ করে চিকিৎসকদের কর্মবিরতির কারণে তারা বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় কোনো চিকিৎসাসেবা পাচ্ছেন না। পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং কর্মবিরতি চলমান থাকলে অনেকেই রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা ভাবছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মীর মিরাজ বলেন, রোগীর অপারেশনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে অপারেশন থিয়েটারে সার্জারিরত অবস্থানকালীন মিড লেভেলের চিকিৎসক, আবাসিক চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজনরা হামলা চালায়। এ সময় হাসপাতালের অপারেশনের কার্যক্রম বিঘ্নিত হওয়াসহ চিকিৎসকরা আহত হন। এ ঘটনার পর থেকে চিকিৎসকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

তিনি বলেন, হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, অন্যদের গ্রেফতার ও হাসপাতালে আনসার বাড়ানো, ইন্টার্ন চিকিৎসকদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা দৃশ্যমান না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।