নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে বাসের ধাক্কা

bus crash
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৫ জানুয়ারি ২০২৬ ০৬:২০ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৫ জানুয়ারি ২০২৬ ০৬:২০ অপরাহ্ন
নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে বাসের ধাক্কা
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তবে বাসযাত্রী ও বাড়ির লোকজনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২৫ জানুয়ারি)  সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম মো. সজীব। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ রুটে  তুহিন ট্রাভেলস নামের একটি বাস নিয়মিত চলাচল করে। যাত্রী নিয়ে  বাসটি  সকাল সাড়ে ১০টার দিকে  ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে  চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে   রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালের একাংশ ভেঙ্গে ঢুকে পড়ে।  সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি। এসময় স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। 

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. সজীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হননি। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিকেলে বলেন, একজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে বাস দুর্ঘটনার খবর শুনেছি। তবে  এ ব্যাপারে কেউ  এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানাইনি।