ছুটির তালিকা সংশোধন

রোজায় খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

Amendment of leave list
অনলাইন ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫৫ পূর্বাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫৫ পূর্বাহ্ন
রোজায় খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
__প্রতীকী ছবি

সরকারি ও বেসরকারি স্কুলে ছুটির শিক্ষাপঞ্জি সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটি অনুযায়ী আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় চালু থাকবে। ফলে পবিত্র রমজানের প্রথম ১৫ দিন চলবে শ্রেণি কার্যক্রম।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের শুরুতে প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকায় ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটি রাখা হয়েছিল। পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে দীর্ঘ এ সময় ক্লাস বন্ধ রাখার কথা ছিল। তবে তা থেকে সরে এসে নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

২০২৪ সালের ১১ অথবা ১২ মার্চ বাংলাদেশ রোজা শুরু হতে পারে বলে জানা গেছে। সে হিসাবে রমজানে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালু থাকবে।