ভাইস চেয়ারম্যান ওয়াজেদ

দেশের উন্নয়নে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে

Wazed Ali Khan
নিজস্ব প্রতিবেদক ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ন
দেশের উন্নয়নে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে
রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন

রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন দেশের উন্নয়নে নারীদের ভূমিকা উল্লেখ করে বলেছেন, "একটি দেশ বা জাতির উন্নয়নে যেমন সমষ্টিগত একতা প্রয়োজন আবার ঠিক তেমনি ভাবে দেশ বা জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে নারীরা।  পুরুষের পাশাপাশি সমাজের উন্নয়নে নারীদেরও অবদান রয়েছে। বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদের স্পিকার নারী। তাদের নেতৃত্বই দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে হবে স্মার্ট থেকে উন্নত বাংলাদেশ"।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের দারুশা উচ্চ বালিকা বিদ্যালয়ের বিদায় বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এগুলো কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা আজকে ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে।  তোমরা আজকে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো এই প্রতিষ্ঠানে তোমরা দেখতে পাচ্ছো নতুন ভবন দেওয়া হয়েছে। এটি কে দিয়েছে?  এটি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পড়াশোনার মান বাড়াতেই সরকারের পক্ষ থেকে এগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম। দারুশা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমেটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আহব্বায়ক ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন  রাজশাহী জেলা কৃষক লীগের সদস্য  মাজেদুর রহমান, হুজুরিপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমেটির সদস্য রুবেল আলী, সেলিম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।