রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি: মার্জিয়া খাতুন পপি

The land of Rajshahi is a wasteland.
নিজেস্ব প্রতিবেদক: ২৮ জানুয়ারি ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজেস্ব প্রতিবেদক: ২৮ জানুয়ারি ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ন
রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি: মার্জিয়া খাতুন পপি
রাজশাহী মহানগর ৭ নং ওয়ার্ডের সভানেত্রী মার্জিয়া খাতুন পপি : রাজশাহীর মাটি বিনপির ঘাটি

দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন রাজশাহীর নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভানেত্রী মার্জিয়া খাতুন পপি।

২৮ জানুয়ারি তারেক রহমানের জনসভায় সাংবাদিকদের তিনি একথা বলেন, “দীর্ঘদিন পর তারেক রহমানের আগমন বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধার হবে—এটাই আজ সাধারণ মানুষের প্রত্যাশা।”

পপি আরও বলেন, “রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে আমরা রাজপথে থাকবো।”

বক্তব্যের শেষাংশে মার্জিয়া খাতুন পপি বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে।”

এ সময় জনসভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।