আজ বসন্ত পঞ্চমীর সকালে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যার দেবী মা সরস্বতী
নাটোর শহরের ঐতিহ্যবাহী স্মরনী আজ বসন্ত পঞ্চমীর সকালে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো ও অঞ্জলি অনুষ্ঠান। সকাল থেকেই পুজো মণ্ডপে ভিড় জমাতে শুরু করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।সকাল থেকে শুরু হওয়া পূজা-অর্চনার পর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় অঞ্জলি প্রদান। হলুদ-বাসন্তী পোশাকে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো মণ্ডপ যেন রঙিন হয়ে ওঠে। হাতে ফুল, বই-কলম নিয়ে ছোট-বড় সবাই মা সরস্বতীর চরণে অঞ্জলি দিয়ে জ্ঞান, বুদ্ধি ও আলোর আশীর্বাদ কামনা করেন।
পুজো মণ্ডপজুড়ে শোনা যায় মন্ত্রোচ্চারণ ও ভক্তিমূলক সঙ্গীত। শান্ত-স্নিগ্ধ পরিবেশে এক অনন্য ধর্মীয় আবহ তৈরি হয়। রবি সুতোম সংঘের আয়োজনে পূজাটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে বলে জানান আয়োজকরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই সংঘ সক্রিয় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সব মিলিয়ে নাটোরের স্মরনী সংঘে আজকের সরস্বতী পুজোর অঞ্জলি অনুষ্ঠান পরিণত হয়েছে ভক্তি, শুদ্ধতা ও আনন্দঘন এক মিলনমেলায়।