সচিব

ইসি থেকে সরাসরি কার্ড নিতে পারবেন সাংবাদিকরা

Akhtar Ahmed
অনলাইন ডেস্ক ২৯ জানুয়ারি ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ২৯ জানুয়ারি ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন
ইসি থেকে সরাসরি কার্ড নিতে পারবেন সাংবাদিকরা
সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের কার্ড দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আগের পদ্ধতিতে কার্ড দেওয়ার ব্যবস্থা পুনর্বহাল করা হবে। অনলাইনে যেসব আবেদন ও কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, সেগুলো বহাল থাকবে। পাশাপাশি অতীতে যেভাবে সাংবাদিকরা কার্ড পেতেন, সেভাবেই অফলাইনেও কার্ড পাওয়ার সুযোগ তৈরি করা হবে।

তবে এ ক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন বলে জানান তিনি। সিনিয়র সচিব বলেন, ‘এটি তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। পদ্ধতিটি নতুন করে কার্যকর করতে কিছুটা সময় লাগবে।’

উল্লেখ্য, সাম্প্রতিক নির্বাচনের সময়ে সংবাদ সংগ্রহের জন্য কার্ড পেতে অনলাইনে আবেদন করতে গিয়ে নানা ধরনের জটিলতার মুখে পড়েন সাংবাদিকরা। এ নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ ও দাবি জানানো হলে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়।