রাজশাহীতে একই দিনে ৭ জনের অস্বাভাবিক মূত্যু

আবুল কালাম আজাদ(রাজশাহী ব্যুরো):- ৩১ জানুয়ারি ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ(রাজশাহী ব্যুরো):- ৩১ জানুয়ারি ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন
রাজশাহীতে একই দিনে ৭ জনের অস্বাভাবিক মূত্যু
রাজশাহীতে পৃথক ৪টি স্থানে ৭ টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেছে।

রাজশাহীতে পৃথক ৪টি স্থানে ৭ টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন সাংবাদিকের স্ত্রী,একজন ছাত্রী,একজন কৃষক ও ৪ জন মদ্যপায়ী।

★হড়গ্রাম এলাকায় সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু:-

রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় ভাড়া বাসায় কামাল নামের এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এসময় সাংবাদিকও বাসায় আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকের স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া কামাল (৫৫)। তিনি কামাল মালিক নামে সাংবাদিকতা করেন। বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর উপসম্পাদক হিসেবে কাজ করছেন। শহরের হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় তিনি ভাড়া থাকেন।

★মেহেরচন্ডীতে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার:-

অন্যদিকে,রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতি নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) ওই এলাকার একটি আবাসিক বাসা থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইতির বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ইতি মেহেরচণ্ডী এলাকার ওই বাসায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা কোরছে পুলিশ ও স্থানীয়রা।

★বাগমারায় কলাবাগান থেকে কৃষকের জবাই করা লাশ উদ্ধার:-

রাজশাহীর বাগমারায় কলাবাগান থেকে মাহবুবুর রহমান (৪২) নামের এক কৃষকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি ) বেলা সাড়ে ১১টার দিকে বাগমারার রামপুর গ্রামের একটি কলাবাগানের ভেতর ইটের খামালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

নিহত মাহবুবুর রহমান হাট মাধনগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং পেশায় কৃষিকাজ করতেন।

স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রকে খবর দিলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন।

পুলিশ জানায়, নিহতের ঘাড়ের পেছনের অংশে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, একজোড়া স্যান্ডেল ও একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে। নিহতের দুটি মোবাইল নম্বর সচল অবস্থায় ছিল বলেও জানায় পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

★ মেহনপুরে মাদক সেবনে একদিনে ৪ জনের মৃত্যু:-

রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাঘাটা বাজার এলাকায় বৃহস্প্রতিবার( ২৯ জানুয়ারি) দিবাগত গভির রাতে মাদক সেবনে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হচ্ছেন,ধোপাঘাটা গ্রামের মুক্তার হোসেনের ছেলে বুলবুল হোসেন (২৬), এ গ্রামের পিন্টু (৫৫), মৌপাড়া গ্রামের মৃত নাজিবুর রহমানের ছেলে শাহিন আলম (৪৬) ও পার্শ্ববর্তী পবা উপজেলার মাধায়পাড়া গ্রামের হাবিবুর রহমান হবি। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তারা মৃত্যুবরণ করেন।

এছাড়া বুধবার সকালে উপজেলার নোনাভিটা গ্রামের একটি পুকুরে লালু নামের মাদক সেবন করা এক ব্যক্তির লাশও পাওয়া যায়।